হোল্ডার, পোলার্ডকে ছাড়াই আসছে ওয়েস্ট ইন্ডিজ

তিন ওয়ানডে, দুই টেস্ট খেলতে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তবে করোনাকালে মাসব্যাপী এই সফরে অপেক্ষাকৃত দুর্বল দল পাঠাচ্ছে উইন্ডিজরা। টেস্ট ও ওয়ানডের নিয়মিত দুই অধিনায়ক জ্যাসন হোল্ডার, কাইরন পোলার্ডকে ছাড়াই আসবে ক্যারিবিয়ানরা। 

এছাড়া শীর্ষ অনেক ক্রিকেটারই বাংলাদেশ সফরে আসছেন না। এই সফরের জন্য দুই ফরম্যাটেই ১৫ সদস্য বিশিষ্ট দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডেতে জেসন মোহাম্মেদ ও টেস্টে ক্রেইগ ব্রেথওয়েট সফরকারীদের নেতৃত্ব দিবেন।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, করোনার সমস্যা ও ব্যক্তিগত কারণে বাংলাদেশ সফরে আসছেন না হোল্ডার, পোলার্ড, ড্যারেন ব্র্যাভো, শামার ব্রুকস, রোস্টন চেজ, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান। ফ্যাবিয়ান অ্যালেন, শেন ডাওরিচও সফর থেকে সরে দাঁড়িয়েছেন ব্যক্তিগত কারণে।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল : জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনীল আমব্রিস, বোনার, জশুয়া ডি সিলভা, জামার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ারস, আন্দ্রে ম্যাকর্থি, ওটলে, রোভম্যান পাওয়েল, রেইমন রেইফার, রোমারিও শেফার্ড ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল : ক্রেইগ ব্রেথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, বোনার, জন ক্যাম্পবেল, রাহকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ারস, শেইন মোসেলে, ভীরাসামি পারমল, কেমার রোচ, রেইমন রেইফার ও জোমেল ওয়ারিকান।

 

ইত্তেফাক/ইউবি