করোনায় রাবির সাবেক উপ-উপাচার্য আতফুল হাই শিবলীর মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসর প্রাপ্ত ইতিহাস বিভাগের অধ্যাপক , সাবেক উপ-উপাচার্য ও ইউজিসির সাবেক সদস্য আতফুল হাই শিবলী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার রাত ৯ টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি পুত্র সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরো পড়ুন : হোল্ডার, পোলার্ডকে ছাড়াই আসছে ওয়েস্ট ইন্ডিজ

অধ্যাপক আতফুল হাই শিবলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও উপ-উপাচার্য ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি অবসর গ্রহণ করেন ২০০৮ সালে। তিনি ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১৮ আগস্ট তিনি সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন। অধ্যাপক আতফুল হাই শিবলীর পৈতৃক বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ গ্রামে।  
 

ইত্তেফাক/ইউবি