তাড়াইলে শিশুর লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

তাড়াইল থানা পুলিশ গতকাল শনিবার ১৯ মাসের শিশু সিয়ামের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে।

সিয়াম তাড়াইল উপজেলার সাররং গ্রামের মোঃ আব্দুল হকের পুত্র। বৃহস্পতিবার দুপুর থেকে সিয়াম নিখোঁজ ছিল বলে জানান পরিবারের লোকজন। গতকাল দুপুরে সিয়ামের লাশ বাড়ি থেকে একশত গজ দূরে কচুরিপানা ভর্তি একটি ডোবা থেকে উদ্ধার করা হয়। সিয়ামের মামা আব্দুল মজিদ জানান, তার মৃত্যুকে অস্বাভাবিক দাবি করে থানায় অভিযোগ দিলে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ব্যাপারে তাড়াইল থানায় একটি জিডি করা হয়েছে।