ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
শুক্রবার বিকালে ভাঙ্গুড়ায় এক ভুয়া চিকিত্সককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত হচ্ছে এমআই মানিক। ভাঙ্গুড়া থানার এসআই একরামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাছুদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে আদালতের বিচারক তাকে ওই দণ্ড দেন। মানিক দীর্ঘদিন ধরে নিজেকে বিশেষজ্ঞ চিকিত্সক পরিচয় দিয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল বলে জানিয়েছেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুদুর রহমান।