মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
শুক্রবার রাতে মিঠাপুকুরে আগুন পোহাতে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি হলেন উপজেলার বড়বালা ইউনিয়নের তরফবাহাদি গ্রামের একরামুল হকের স্ত্রী দিলজাহান (৭০)। নাতি-নাতনিসহ পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির পাশে আগুন পোহাচ্ছিলেন দিলজাহান। পরে অন্যরা ঘরে চলে যায়। কিন্তু তিনি সেখানে একাই আগুন পোহাতে থাকেন। দীর্ঘ সময় পরও তিনি ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে ডাকতে গিয়ে দেখে তার শরীরে আগুন লেগে ছটফট করছেন। এক পর্যায়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।