তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

মধুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার দিনব্যাপী দুটি ব্যাচে জেলা প্রশাসনের আয়োজনে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় তথ্য অধিকার আইন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. এরাদুল হকের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার। তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা উপস্থাপনা করেন তথ্য কমিশনের পরিচালক ড. মো. আ. হাকিম।