শোক সংবাদ

মনোয়ার হোসেন চৌধুরী

সরকারের খাদ্য বিভাগের ফুড ইন্সপেক্টর ও বেরাইদ গণপাঠাগার উপদেষ্টা মনোয়ার হোসেন চৌধুরী (৬৫) বুধবার ভোর রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বুধবার বাদ আছর ভূঁইয়াপাড়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে তার লাশ বেরাইদ কবরস্থানে দাফন করা হয়।