গৌরীপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ শুক্রবার ৫০ পিস ইয়াবাসহ নুর মোহাম্মদকে গ্রেফতার করেছে।

থানা সূত্র জানায়, গৌরীপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি দল ওই দিন উপজেলা সদরের বাড়িওয়ালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুজিত সরকারের দোকানের সামনে পাকা রাস্তা থেকে ৫০ পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ (৫০) কে গ্রেফতার করে। সে উপজেলার গাভীশিমুল গ্রামের রৌশন বেপারীর পুত্র। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে ময়মনসিংহ কোর্টে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আরো একটি মামলা রয়েছে।