সেনবাগে মেধাবৃত্তি পরীক্ষার সনদ ও সম্মাননা বিতরণ

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম হাবীব উল্লাহ চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষার সনদ ও সম্মাননা বিতরণ শনিবার দুপুরে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মরহুম হাবীব উল্লাহ চৌধুরী স্মৃতি সংসদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে ও এমএম চৌধুরী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ওয়াজী উল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠিত সনদপত্র ও সম্মাননা বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন- সেনবাগ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মুছা। এসময় মরহুম হাবীব উল্লাহ চৌধুরীর সন্তান হেদায়েত উল্লাহ চৌধুরী ও সাইফুল ইসলাম চৌধুরী, গোলাম আহম্মদ, সেনবাগ বাজার কমিটির সভাপতি আমান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২ শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ৯৯ জন শিক্ষার্থীকে সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়।