চলমান মিরসরাই’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চলমান মিরসরাইয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে প্রতিষ্ঠানটির কার্যালয়ে প্রীতি সম্মিলনে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী। শাহদাত্ হোসেন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, বিশিষ্ট চিকিত্সক প্রফেসর ডা. জামশেদ আলম, মিরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ।