মৃত্যুবার্ষিকী

মাদার বখ্শ

আজ রাজশাহীর কিংবদন্তি রাজনীতিক, বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক ও ভাষাসৈনিক ‘মাদার বখ্শ’-এর ৫২তম মৃত্যুবার্ষিকী। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল স্কুলের (বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল) প্রতিষ্ঠাতা, অবিভক্ত বাংলার রাজশাহী অঞ্চলের প্রাদেশিক আইন পরিষদ সদস্য, উত্তরাঞ্চল তথা বাংলাদেশের শিক্ষা বিস্তারে অগ্রদূত, রাজশাহী পৌরসভার (বর্তমানে সিটি করপোরেশন) প্রথম চেয়ারম্যান ছিলেন মাদার বখ্শ। তার মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের জন্য রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আজ সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত সিপাইপাড়ার মাদার বখ্শ সড়কস্থ নিজ বাসভবনে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং একই স্থানে বেলা ২টায় মুসাফির জিয়াফতের আয়োজন করা হয়েছে। বাদ আছর সিপাইপাড়া ছোট জামে মসজিদে মাদার বখ্শ-এর জীবনাদর্শন নিয়ে আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।

রাজশাহী প্রেসক্লাব ও আতাউর রহমান স্মৃতি পরিষদ যৌথ উদ্যোগে রাজশাহী প্রেসক্লাবে ৫টায় ‘মাদার বখ্শ’-এর জীবন ও কর্ম নিয়ে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ‘মাদার বখ্শ হল’ কর্তৃপক্ষ আজ স্মরণসভাসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

এ ছাড়া রাজশাহীর মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, নাটোরের মাদার বখ্শ স্কুলসহ রাজশাহী ও নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন মাদার বখ্শ-এর মৃত্যুবার্ষিকী উদযাপন করবে। 

আবুল বাশার

ব্রা?হ্মণবাড়িয়া জেলা বারের সাবেক যুগ্ম সম্পাদক সিনিয়র আইনজীবী আবুল বাশারের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কাউতলীস্থ নিজ বাসভবনে ও সদর থানাধীন উজানীসার পৈতৃক নিবাসে বাদ আছর তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সকলকে উপস্থিত থাকার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।