অবৈধ পার্কিং, নির্বিকার ট্রাফিক পুলিশ

পালিত হচ্ছে ট্রাফিক শৃঙ্খলাপক্ষ। সেজন্য সক্রিয় ট্রাফিক পুলিশ সদস্যরা। এতে সুফলও মিলছে অনেকটাই। তবে গুরুত্বপূর্ণ স্থাপনা বঙ্গভবনের পাশেই গুলিস্তান পার্কের ভেতরের এ পুরো সড়কে অবৈধভাবে দিনরাত এভাবেই পার্ক করা থাকে গাড়ি। এখানে নিয়মিতই দায়িত্ব পালন করতেও দেখা যায় সার্জেন্টসহ একাধিক পুলিশকে। অথচ প্রতিকার নেই রহস্যজনকভাবে। ছবিটি গতকাল দুপুরে তোলা               —সুজন মণ্ডল