‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে’

ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, পর্যায়ক্রমে দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ করা হবে।

শুক্রবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ধর্মপ্রতিমন্ত্রী বলেন, কোনোটাকেই পিছিয়ে রেখে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাতে পারবে না। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে প্রত্যেকটা ক্ষেত্রে উন্নয়ন করতে হবে।

আরো পড়ুন : কাউখালীতে বাড়ি বাড়ি গিয়ে নতুন বই বিতরণ

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুল নাসের বাবুল, পৌর মেয়র আব্দুল কাদের সেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম প্রমুখ।

পরে তিনি গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

ইত্তেফাক/ইউবি