‘জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন’ বিষয়ক সার্টিফিকেট কোর্স

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদ, সুফিয়া কামাল ভবনের আনোয়ারা বেগম ও মুনিরা খান মিলনায়তনে ‘জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন’ বিষয়ক অষ্টম সার্টিফিকেট কোর্সের সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আয়শা খানম। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।  অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম, মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, সীমা মোসলেম, সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।