উত্পাদন খরচ কমাতে কর্মী ছাঁটাই করবে টেসলে

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলে ৭ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। বিবিসির সংবাদ অনুযায়ী নতুন বছরকে চ্যালেঞ্জিং উল্লেখ করে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অ্যালেন মাস্ক বলেছে, গাড়িগুলোর উত্পাদন খরচ কমিয়ে আনতে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রতিযোগিতার বাজারে প্রতিষ্ঠানটি নতুন মডেলের গাড়িগুলোর দাম কমিয়ে আনতে চাচ্ছে। প্রতিষ্ঠানটিতে ৪৫ হাজার কর্মী নিয়োজিত রয়েছে। কর্মী ছাঁটাইয়ের এই সংবাদে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে শুক্রবার প্রতিষ্ঠানটির শেয়ার দর ৬ শতাংশ কমেছে। অবশ্য অ্যালেন মাস্ক বলেছেন, ২০১৮ সাল ছিলো প্রতিষ্ঠানটির জন্য অনেক সফলতার একটি বছর। বিদ্যুত্ চালিত মডেল-থ্রি গাড়ির বাজারে আরো কম দামে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। ং