অ্যাডভোকেট রফিকুল ইসলাম মাসুম বাংলাদেশ ইনডেনটিং এজেন্টস্ এসোসিয়েশনের (বিআইএএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। ২০১৯-২০২০ মেয়াদের জন্য সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো: নূরুজ্জামান এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছেন একেএম আজাদ। শনিবার এই কমিটি দায়িত্ব গ্রহণ করে। সংগঠনের পরিচালক পদে অন্যরা হলেন— এশারত হোসেন,এম এস আই দস্তগীর, এম মাহমুদুর রশিদ, মো. আব্দুল্লাহ আল মাহমুদ, আল মাহমুদ মঈনুল হক, মামুন আকবর, এম কামাল উদ্দিন, আবু নেওয়াজ ভূঁইয়া, মো. আমিরুল ইসলাম, মোস্তফা সরোয়ার, বাহালুল মনসুর, কে এম এন মঞ্জুরুল হক, মো. রাশেদ খান, ইঞ্জিনিয়ার ফরিদ আহমেদ, মোহাম্মদ আরফান, মো. আসাদুল্লাহ, কাজী আব্দুস সালাম ও কর্ণেল মো. মঈনুল হক (অব.)। — প্রেস বিজ্ঞপ্তি