মমতা বন্দোপাধ্যায়ের ডাকে শনিবার কলকাতার ব্রিগেড ময়দানের সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপিবিরোধী ভারতের বেশিরভাগ দলের নেতৃবৃন্দ। সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী দেবগৌড়া, এনসিপি নেতা শরদ পওয়ার, লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস প্রতিনিধি মল্লিকার্জুন খড়গে, তেলুগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নায়ডু, দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, এসপি নেতা অখিলেশ যাদব, বিএসপি নেত্রী মায়াবতীর প্রতিনিধি সতীশ মিশ্রসহ অনেকেই মমতার ডাকে এক মঞ্চে জড়ো হন। —আনন্দবাজার পত্রিকা