রংপুর বিভাগসহ নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা এবং শ্রীমঙ্গল অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, তেঁতুলিয়ায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ড এবং রাঙ্গামাটিতে। আগামী তিনদিনে সারাদেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে।
আরো পড়ুন : দেশে করোনা পরিস্থিতির উন্নতি
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি একটি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ইত্তেফাক/ইউবি