করোনায় আক্রান্ত ম্যানসিটির ৫ ফুটবলার

গত কয়েক মৌসুমে শুরু থেকে লিগে শীর্ষ চারে থাকত ম্যানচেস্টার সিটি। কিন্তু এবারের মৌসুমটা বিপরীত ভাবেই কাটছে পেপ গার্দিওলার দলের। ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে আটে আছে তারা।

আজ শক্তিশালী চেলসি মাঠে খেলতে যাবে ক্লাবটি। গুরুত্বপুর্ণ এই  ম্যাচের আগে হারাতে হয়েছে পাঁচ ফুটবলারকে। করোনা আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে গেছেন গ্যাব্রিয়েল জেসুস ও কাইল ওয়াকার।

আরো পড়ুন : মাটিকাটার বাসায় ঢুকে একজনকে গলাকেটে হত্যা

চেলসি ম্যাচের আগে করোনা ধরা পড়েছে আরো তিন ফুটবলারের শরীরে। গুরুত্বপূর্ণ ফুটবলারদের ছাড়াই স্টামফোর্ড ব্রিজ থেকে জয় নিয়ে ফিরতে চান গার্দিওলা। এদিকে চেলসি শিবিরেও হানা দিয়েছে করোনা। তবে তাদের কেউই ফুটবলার নন।

 

ইত্তেফাক/ইউবি