রেফারিং নিয়ে মোহামেডানের আপত্তি

ফেডারেশন কাপ ফুটবলে রবিবার মোহামেডান ও সাইফ স্পোর্টিংয়ে ম্যাচে খেলা পরিচালনা করেছেন রেফারি জসিম আকতার। তার সিদ্ধান্তগুলো নিয়ে খেলা চলাকালীন আপত্তি করেছে মোহামেডান।

একাধিক ফাউল এড়িয়ে গেছেন রেফারি। মোহামেডানের ফুটবলারকে ধাক্কা মেরে ফেলে দিলেও সতর্ক করেননি সাইফের খেলোয়াড়কে। মাঠে আপত্তি করেন খেলোয়াড়রা। মোহামেডানের শাহেদ মিয়ার শট সাইফের ডিফেন্ডার উজবেক ফুটবলার সিরোজিউদ্দিন রাখমাতুল্লায়েভের হাতে লাগলেও পেনাল্টি দেয়নি বলে মোহামেডান প্রতিবাদ করে রেফারিকে দোষারোপ করা হয়েছে মাঠেই।

ইত্তেফাক/এসআই