রেস্তোরাঁয় গরুর মাংস খেয়ে রোষানলে ভারতীয় ক্রিকেটাররা

অস্ট্রেলিয়া সফরে থাকা ভারতীয় দলের পাঁচ তারকা ক্রিকেটার থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে বায়ো-বাবল প্রটোকল ভেঙেছে। হোটেলের বাইরে রেস্তোরাঁয় গিয়ে গরুর মাংস খেয়ে রোষানলে পড়েছেন তারা।

জানা যায়, চ্যাডস্টোন শপিং সেন্টারের সিক্রেট কিচেন চাইনিজ রেস্তোরাঁয় গিয়ে রোহিত শর্মা, ঋষভ পন্থ, নভদীপ সাইনি ও শুভমান গিলদের গরুর গোশত খাওয়া এবং করোনা ভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে জারি করা বায়ো-বাবল নিয়ম ভাঙার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে উভয় দেশের ক্রিকেট বোর্ড।

ভারতীয় ক্রিকেটারদের রোস্তোরাঁয় খাওয়ার ভিডিওটি ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেন। তারপরই সমালোচনা শুরু হয় নভলদীপ সিং নামে এক ব্যক্তি। ভারতীয় ক্রিকেটারদের রেস্তোরাঁয় খাবারের বিল পরিশোধ করে সেই টোকেনের ছবিও তুলেছেন। পরে তিনি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেন। সেখানে দেখা যায়- রোহিত শর্মারা পর্ক, প্রনের সঙ্গে ফ্রায়েড বিফও (গরুর মাংস) খেয়েছেন। এতেই ক্ষোভ বাড়ে সমর্থকদের।

এ বিষয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পিটিআইকে জানানো হয়েছে, রেস্তোরাঁর বাইরে রোহিতরা অপেক্ষা করছিলেন। বৃষ্টির জন্য রেস্তোরাঁর ভেতরে যান তারা। তাদের নিয়ে মিডিয়ায় যা চাউর হয়েছে তা অস্ট্রেলিয়ার মিডিয়া উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করছে। ভারতীয় ক্রিকেটারদের মনোবল নষ্ট করতেই এমনটি করছে তারা।

ইত্তেফাক/টিআর