দুটি টেস্ট খেলতে গত পরশু শ্রীলঙ্কায় পা রাখে ইংল্যান্ড ক্রিকেট দল। কিন্তু করোনার হানা থেকে রেহাই পেল না তারা। সোমবার রিপোর্ট পজিটিভ এসেছে অলরাউন্ডার মঈন আলীর। বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
শ্রীলঙ্কা সরকারের নিয়ম অনুযায়ী এখন ১০ দিন আইসোলেশনে থাকতে হবে মঈনকে। তাছাড়া আইসোলেশনে থাকবেন আরেক অলরাউন্ডার ক্রিস ওকসও। কেননা ইংল্যান্ড থেকে যাত্রাকালে মঈনের খুব কাছাকাছি ছিলেন তিনি।
মঙ্গলবার সকালে আরো একবার করোনা টেস্ট করানো হবে ইংলিশ ক্রিকেটারদের। সব ঠিক থাকলে বুধবারই অনুশীলনে নামতে পারবেন তারা। দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ১৪ জানুয়ারি গলে।
ইত্তেফাক/এসআই