শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রে প্রায় সাড়ে ৮ লাখ কর্মকর্তা-কর্মচারী বেতন পাচ্ছেন না। তাই নিজের টাকায় ফাস্ট ফুড কিনে হোয়াইট হাউসে একটি ফুটবল দলকে আপ্যায়ন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশও তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের পিত্জা দিয়ে আপ্যায়ন করেছেন। তিনি নিজেই সেগুলো সরবরাহ করেন। শাটডাউনের সময় বেতন না পেয়েও তার নিরাপত্তার দায়িত্ব পালন করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই উদ্যোগ নিয়েছেন তিনি। বুশের ফেসবুক ও ইনস্টাগ্রামে নিরাপত্তাকর্মীদের পিত্জা সরবরাহের বিস্তারিত তুলে ধরা হয়েছে। ওই পোস্টে বুশ লেখেন, তিনি ও তার স্ত্রী লরা বুশ বিনা বেতনে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সিক্রেট সার্ভিস সদস্য ও কয়েক হাজার সরকারি কর্মীর প্রতি কৃতজ্ঞ। -স্কাই নিউজ