আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সাবেক প্রধান নিখোঁজ মেং হংওয়েইর স্ত্রী গ্রেস মেং ফ্রান্সে আশ্রয় চেয়েছেন। তিনি আবেদনও করেছেন। গ্রেস মেংয়ের আইনজীবী শুক্রবার জানিয়েছেন, জীবনের শংকা থাকায় আশ্রয়ের আবেদন জানানো হয়েছে। ফ্রান্সের একটি রেডিও জানিয়েছে, গ্রেস মেংকে হুমকি দেওয়া হচ্ছে। অপরিচিতরা তাকে অনুসরণ করছে। তার গাড়ির নম্বর প্লেটও টুকে নিয়েছে কে বা কারা। গ্রেস মেং রেডিওটিকে বলেছেন, আমি ফ্রান্সের কাছে আমার ও আমার সন্তানের নিরাপত্তা ও সহযোগিতা চাই। আমাকে যে কোনো সময় অপহরণ করা হতে পারে বলে আতংকে আছি। - চ্যানেল নিউজ এশিয়া