খুলনায় মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২৯

খুলনায় মাদক ব্যবসায়ীসহ ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল আটটা থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত বিশেষ অভিযানে খুলনা মহানগরীর ৮ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১৪ জন মাদক ব্যবসায়ীসহ মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৩৫ গ্রাম গাঁজা  উদ্ধার করা হয়।

ইত্তেফাক/এএম