এক বছর আগে দেশে ফেরত আসার পর করোনার ভাইরাসের কারণে আটকে পড়া কাতার প্রবাসীরা চাকরিতে ফিরে যেতে সরকারকে উদ্যোগ নেওয়ার আকুতি জানিয়েছেন।
মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে তারা বিভিন্ন দাবির কথা তুলে ধরেন।
করোনার আগে দেশে আসার পর কয়েক হাজার কাতার প্রবাসী আটকা পড়েন। কাতার ফিরে যেতে এর আগেও কয়েকবার তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ভিড় জমান। কিন্তু কার্যকর উদ্যোগ না থাকায় তারা হতাশার কথা জানান।
আরো পড়ুন : অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন অনুমোদন মেক্সিকোর
অবস্থানকারীরা কাতার সরকারের সঙ্গে আলোচনা ও যোগাযোগ স্থাপন করে দেশটিতে প্রবেশের অনুমতি গ্রহণের মাধ্যমে দ্রুত ফিরে যাওয়ার ব্যবস্থা করতে অনুরোধ জানিয়েছেন।
ইত্তেফাক/ইউবি