গাংনীতে দুটি বোমা উদ্ধার

গাংনীতে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৭টার দিকে উপজেলার দেবীপুর বাজার থেকে বোমা দুটি উদ্ধার করা হয়। 

 

বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মকবুল হোসেন জানান, দেবীপুর বাজারে লালটেপ দিয়ে মোড়ানা দুটি বোমা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বোমা দুটি উদ্ধার করে। উদ্ধারকৃত বোমা দুটি পানিভর্তি বালতিতে রেখে প্রাথমিক অবস্থায় নিষ্ক্রিয় করা হয়েছে। 

আরো পড়ুন : হলি আর্টিজান হামলা মামলার চার্জশিটভূক্ত আসামি গ্রেফতার

গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, নাশকতা কিংবা ভয়ভীতি দেখানোর জন্য বোমা রাখা হতে পারে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। 

 

ইত্তেফাক/ইউবি