টেকনাফে বন্দুকযুদ্ধে আহত ব্যক্তির হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মোস্তাক আহমদ মুছু নামে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন বলে জানা গেছেন। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, বিজিবি ও পুলিশের দু’টি টহল দল ইয়াবাসহ আটক মুছুকে নিয়ে তার আস্তানায় অভিযানে গেলে হামলার শিকার হয়। এতে বিজিবি সদস্য সিপাহী আব্দুল আউয়াল (২৪), ল্যান্সনায়েক আব্দুল আলিম (২৮) ও পুলিশ সদস্য আল আমিন (২১) আহত হন। পুলিশ-বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করে। এ সময় হামলাকারীরা পিছু হটলে ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় মুছুকে উদ্ধার করা হয়। এছাড়াও ১০ হাজার পিস ইয়াবা, একটি আগ্নেয়াস্ত্র ও খোসা উদ্ধার করে পুলিশ।

 

পরে গুরুতর আহত মুছুকে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে চিকিত্সার জন্য নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক উন্নত চিকিত্সার জন্য রেফার করে। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক মুছুকে মৃত ঘোষণা করেন।

 

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন।

 

ইত্তেফাক/এএম