১৯৯১ সালের সংসদ নির্বাচনের সময়...

দেশে ১৯৯১ সালে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পঞ্চম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগেই সাবেক রাষ্ট্রপতি ও অবিভক্ত জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ, সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, শেখ শহীদুল ইসলাম, জাফর ইমাম, রুহুল আমিন হাওলাদার এবং জিয়াউদ্দিন বাবলুসহ দলের বেশ কয়েকজন নেতাকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটক করা হয়। একই আইনে সাবেক মন্ত্রী  আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তখন তিনি নির্বাচনী প্রচারণায় ছিলেন। সেই কারণে ওই আইনের বিধি অনুযায়ী তিনি যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে দেন যে, নির্বাচনের পর তিনি আত্মসমর্পণ করবেন। ওই নির্বাচনে অংশগ্রহণ করে আনোয়ার হোসেন মঞ্জু সংসদ সদস্য নির্বাচিত হন। শপথ গ্রহণের পর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। কিন্তু আদালত তার জামিন আবেদন না-মঞ্জুর করে জেলে পাঠিয়ে দেন। অবশ্য পরে তিনি জামিন লাভ করেন। তখন উল্লিখিত রাজনৈতিক নেতৃবৃন্দের অনেকের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা ছিল না।