নীলফামারীর ডোমার উপজেলায় ছাদেকা আক্তার (২৬) নামের দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া দর্জিপাড়া এলাকার নিহতের স্বামীর বাড়ির পাশের আমগাছ হতে লাশ উদ্ধার করে পুলিশ। ছাদেকা ওই এলাকার মো. আইজুল হকের স্ত্রী।
থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে ছাদেকার বাবা চিকনমাটি ঠাটারীপাড়া এলাকার মো. আব্দুল সাত্তার তার মেয়ের অপমৃত্যুর সংবাদ লিখিতভাবে জানালে সকালে তার লাশ উদ্ধার করা হয়। রবিবার দুপুরের দিকে ময়না তদন্তের জন্য জেলা মর্গে লাশ পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ ফুয়েল ট্যাংকের পাইপ ফেটে ট্রেনের যাত্রা ব্যহত
ডোমার থানার অফিসার্স ইনচার্জ মো. মোকছেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু