আগামীকাল ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল গিয়ে শেষ হবে। যে সড়ক দিয়ে ম্যারাথন যাবে, ততক্ষণ সে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ থাকবে।
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ভোর সাড়ে ৪টা থেকে ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত হাতিরঝিলে সকল প্রকার যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে। ম্যারাথন চলাকালীন হাতিরঝিলের অভ্যন্তরে সকল প্রকার বাস সার্ভিস বন্ধ থাকবে।
আরো পড়ুন : ‘সুখ আমাদের নিজের ওপর নির্ভর করে’
আগত দর্শনার্থীরা তাদের যানবাহনকে পার্কিংয়ের নির্দিষ্ট স্থানে রেখে হেঁটে ভিতরে প্রবেশ করবেন। সকাল সাড়ে ৬টায় আর্মি স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে কাকলী হয়ে গুলশান-২ এবং গুলশান-১ অতিক্রম করে ম্যারাথন দল হাতিরঝিলে প্রবেশ করবে। দলটি যতক্ষণ যে সড়ক দিয়ে যাবে, ততক্ষণ সে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ থাকবে।
ইত্তেফাক/ইউবি