ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
মো. কবির হোসেন (সুজন)
সিনিয়র প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা
১। রাজার আচরণ এমন হওয়া উচিত যাতে তার মৃত্যুর পর রাজা প্রজা সবাই তাকে হারানোর বেদনা অনুভব করে এই কথাটি কে বলেছেন?
ক) ইমাম গাজ্জালি (র:) খ) আল ফারাবি গ) লুকা প্যাসিওলা ঘ) থমাস মুর
২। ব্যবস্থাপনার উপকরণ হলো-
i) মানুষ ii) যন্ত্রপাতি iii) কাঁচামাল
কোনটি সঠিক?
ক) i খ) ii ও iii গ) i, ii ও iii ঘ) i ও iii
৩। হেনরি ফেওল ব্যবস্থাপনার কয়টি নীতির কথা বলেছেন?
ক) ১৪ টি খ) ১৩ টি গ) ১২ টি ঘ) ১৬ টি
৪। কে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক?
ক) লুকা প্যাসিওলা খ) হেনরি ফেওল
গ) এফ. ডব্লিউ টেইলর ঘ) এইচ. এম মাজলো
৫। প্রশাসন ও ব্যবস্থাপনা মধ্যে পার্থক্য হলো-
i) স্তরীয় পার্থক্য
ii) শ্রমের পার্থক্য
iii) ক্ষমতার পার্থক্য
কোনটি সঠিক?
ক) i খ) ii ও iii গ) i, ii ও iii ঘ) i ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও।
মিসেস মাধুরী একটি ফ্যাশন হাউজের স্বত্বাধিকারী। নিত্য নতুন পণ্যের ডিজাইনের পোশাক উত্পাদনে তার জুড়ি নাই। উত্পাদিত পণ্য বিক্রয়ে দেশী বিদেশী ক্রেতাদের খুঁজে বের করার পাশাপাশি তাদের সাথে সম্পর্ক স্থাপনে সে একে বারে সিদ্ধহস্ত।
৬। উদ্দীপকে ব্যবস্থাপনা কোন দক্ষতা মিসেস মাধুরীকে সহায়তা করছে?
ক) কল্পনা সংক্রান্ত দক্ষতা
খ) আন্ত:ব্যক্তিক দক্ষতা
গ) সাংগঠনিক দক্ষতা ঘ) সমস্যা অনুধাবনের দক্ষতা
৭। উদ্দীপকে মিসেস মাধুরীর বিক্রয় বৃদ্ধিতে ভূমিকা রেখেছে-
i) আন্ত:ব্যক্তিক সম্পর্ক
ii. কারিগরি দক্ষতা
iii. তথ্য সংশ্লিষ্ট ভুমিকা
কোনটি সঠিক?
ক) i খ) ii ও iii গ) i, ii ও iii ঘ) i ও iii
৮। ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি হলো-
i) পরিকল্পনা ii) সংগঠন iii)নিয়ন্ত্রণ
কোনটি সঠিক?
ক) i খ) ii ও iii গ) i, ii ও iii ঘ) i ও iii
৯। বাংলাদেশ ২০১৪ হতে ২০১৫ সাল পর্যন্ত একটি উন্নয়ন বাজেট প্রণয়ন করে? এটি কোন ধরনের পরিকল্পনা?
ক) স্বল্পমেয়াদী খ) মধ্যমেয়াদী
গ) দীর্ঘমেয়াদী ঘ) সাময়িক
উত্তরমালা:
১.ক, ২.গ, ৩.ক, ৪.গ. ৫.গ, ৬.ক, ৭.ঘ, ৮. ক, ৯ .খ,