রঙ্গরস

একটি কারখানায় শ্রমিকদের সন্তানভাতা দেবার ঘোষণা করা হলো। সম্প্রতি সন্তান হয়েছে এমন এক শ্রমিক কারখানার কেরানির কাছে সন্তানভাতার ফর্ম চাইল। কেরানি তাকে একটা দুর্ঘটনার ফর্ম দিলেন। শ্রমিকটি অবাক হয়ে এর কারণ জানতে চাইলে কেরানি বললেন, সন্তানভাতার ফরম এখনো ছাপানো হয়নি। এই ফর্মেই চলবে। শুধু ‘কী ধরনের দুর্ঘটনা’-র ঘরে লিখে দিন ‘ঘরোয়া দুর্ঘটনা’।

 

 

 : এই, ডিমের হালি কত?

: ৩০ টাকা হালি। আর যদি ফাটাগুলি নেন তা হলে ১০ টাকা দিলেই চলবে।

: ঠিক আছে, ভালোগুলি থেকে এক হালি ডিম ফাটিয়ে দাও।