ইভ্যালি মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পর্দা নামলো

শেষ হলো ‘ইভ্যালি মিডিয়া কাপ ব্যাডমিন্টন’র পঞ্চম আসর। রবিবার (১০ জানুয়ারি) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের উপস্থিতিতে এ আসরের আনুষ্ঠানিক পর্দা নামে।  

এ আসরে ছেলেদের দ্বৈত বিভাগে জয়ী হয়েছেন আরটিভি কাজল এবং জয়।  মিশ্র বিভাগের জিতেছেন যমুনা টিভির শফিক পাহাড়ি ও আফরোজ রুপা।  এছাড়া পুরুষ এককে কাজল এবং নারী এককে জিতেছেন বৈশাখী টেলিভিশনের শাকিলা করিম।

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে ও ‘কুইন অফ হার্টস’ এর আয়োজনে ৮-১০ জানুয়ারি ‘মিডিয়া কাপ ব্যাডমিন্টন’ টুর্নামেন্টটি শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।   

আরও পড়ুনঃ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

ইভ্যালি মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের এবারের আসরে সর্বমোট ৩০টি গণমাধ্যমের দেড় শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেছেন। যেখানে নারী একক, নারী দ্বৈত, পুরুষ একক, পুরুষ দ্বৈত ও মিশ্র দ্বৈত শ্রেণিতে খেলোয়াড়রা অংশ নিয়ে খেলেছেন।

এবারের মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আসরে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল ইভ্যালি।  এছাড়া সহ-পৃষ্ঠপোষক হিসেবে ছিল রিমঝিম টাউন, ঢাকা রিজেন্সি, বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ, ইগনাইট, প্রিয় প্রাঙ্গণ এবং কার সিলেকশন।

ইত্তেফাক/এমএএম