সম্প্রতি ‘ভালোবাসার তিন রঙ’ নামের একটি একক নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর, এসএন জনি ও অর্ণব অন্তু। আহমেদ ফারুকের রচনায় নাটকটি নির্মাণ করেছেন কাজী সাইফ আহমেদ।
নাটকটির গল্প সম্পর্কে নির্মাতা বলেন, ‘একটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। চেষ্টা করেছি গল্পে ভিন্নতা রাখার। বাকিটা দর্শকরা বলতে পারবেন।’
নাটকটির বিষয়ে ঊর্মিলা বলেন, ‘একটি মেয়ের বিয়ের পর একা একটা বাসায় ভীষণ একাকিত্বে ভোগে সেরকম একটি চরিত্র নীলা। বিয়ের পর পরিবারে একটা বেবি হলে এ নিঃসঙ্গতা কেটে যায়। একটা ফ্যামিলিতে একজন বেবি না থাকলে কি ধরনের সমস্যা হয় তা তুলে ধরা হয়েছে। দর্শক এ জায়গা থেকে কিছু ম্যাসেজ পাবে। আশা করি দর্শকদের নাকটকটি ভালো লাগবে।’
নির্মাতা জানিয়েছেন নাটকটি ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে রাসেল সিদ্দিকী প্রযোজিত ‘ভালোবাসার তিন রঙ’ নাটকটি প্রচারিত হবে।