আফরান নিশো, অপূর্ব ও তাহসান। ছোটপর্দার তিনজনই বেশ জনপ্রিয়। বিশেষ দিবস ও অন্য সময়ে তাদের নাটকের প্রতি দর্শকদের থাকে বাড়তি আগ্রহ। এবার এই তিন তারকাকে একই পর্দায় দেখা যাবে। তবে কোনো নাটকে নয়, একটি ওয়েব ফিল্মে দেখা যাবে তাদের। শিহাব শাহীন পরিচালিত ‘দ্বিতীয় কৈশোর’ শিরোনামে এই ওয়েব ফিল্মটি প্রচার হবে অনলাইন স্ট্রিমিং অ্যাপ বায়োস্কোপে
বলিউড তারকা আয়ুশমানের স্ত্রী তাহিরা স্তন ক্যান্সারে ভুগছেন অনেকদিন। নিজের কাজের পরে বাকিটা সময় তাই স্ত্রীকেই দেন আয়ুশমান। সম্প্রতি একটি অনুষ্ঠানে স্ত্রীর সাথে ছবিগুলো তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি
সম্প্রতি বিয়ে করেছেন অভিনেতা আরিক আনাম খান। দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খানের ছেলে তিনি। আরিকের স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এগনেস র্যাচেল প্যারিস প্রিয়াংকা। দুই ধর্ম মতে বিশ্বাসী এ দু’জনের বিয়ে হয়েছে মুসলিম ও খ্রিস্টান রীতিতে
ভারতের আগরতলায় পদাতিক নাট্য সংসদ বাংলাদেশ-এর ৩০তম প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প থেকে নাটক ‘সে’-এর উদ্বোধনী মঞ্চায়ন হয়। পরবর্তীতে কলকাতার প্রায় ২৫০ বছরের ঐতিহ্যবাহী মিনার্ভা থিয়েটারে এবং কুষ্টিয়া, সিরাজগঞ্জ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ নাটকটি মোট ১৬বার মঞ্চায়িত হয়। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির সপ্তদশ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে