ডেনমার্কের সাঁতারু স্টিগ সেভারিনসেন অভিনব এক বিশ্ব রেকর্ড গড়েছেন। কোনো সরঞ্জাম ছাড়াই এক নিঃশ্বাসে পানির নিচে ২০২ মিটার গভীর পর্যন্ত সাঁতার কেটেছেন তিনি। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে সেভারিনসেনের এই কীর্তির কথা তুলে ধরা হয়।
জানা যায়, গত নভেম্বরের ২৬ তারিখ মেক্সিকো উপকূলে ৪৭ বছর বয়সী এই সাঁতারু রেকর্ডটি গড়েন। তার এই রেকর্ড গিনেস বুক অব ওয়াল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে।
সেভারিনসেন বলেন, পরিবেশগত সচেতনা বৃদ্ধির জন্যই এই কাজটি করেছি। মেক্সিকোর এই স্থানটি বিশ্বের অনন্য এবং সুন্দর উপকূলীয় অঞ্চল। যা বর্তমানে প্ল্যাস্টিক দূষণ ও মানুষের বেপরোয়া জীবন-যাপনের জন্য ঝুঁকিতে আছে।
তিনি বলেন, একবছর আগে করোনা ভাইরাস বিশ্বে হানা দেওয়ার পর সবাই সেদিকে মনোযোগ দিয়ে রেখেছিল। আমি একটি সুযোগ খুজছিলাম যাতে করে সবাইকে মনে করিয়ে দেয়া যায়, প্রকৃতি এখনো আগের মতোই মানবসৃষ্ট হুমকির মুখোমুখি।
এক নিঃশ্বাসে ২০২ মিটার পানির নীচে সাঁতার কেটে যাওয়া প্রসঙ্গে সেভারিনসেন, এই দূরত্ব শুধু একটি প্রতীকী। তবে রেকর্ড করতে পেরে ভালো লাগছে।
ইত্তেফাক/টিআর