ভারত ও অস্ট্রেলিয়ার চলমান তৃতীয় টেস্ট ড্র হয়েছে। আজ পঞ্চম দিনে খেলার কোনো মীমাংসা না হওয়ায় আম্প্যাররা ম্যাচ ড্র ঘোষণা করেন। গতকাল চতুর্থ দিন ভারতের টপ অর্ডার ভেঙ্গে পড়ার পর সফরকারীদের পরাজয়ের আশঙ্কা দেখা দিয়েছিল। সেই আশঙ্কা বাস্তব হতে দেননি হনুমা বিহারী এবং রবিচন্দ্র অশ্বিনরা।
সিডনী টেস্টের পঞ্চম দিনে ৪১০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে ভারত। আগের দিন রোহিন শর্মা, রাহানেকে হারিয়ে বেশ বিপদেই ছিল তারা। কিন্তু সে চাপ সামনে দলে এগিয়ে নেন পূজারা ও পন্থ। তারা দুইজন আউট হয়ে সাজঘরে ফিরলে হনুমা বিহারী এবং রবিচন্দ্র অশ্বিনরা ব্যাটিং-এর হাল ধরেন। এরপর বাকি সময় উইকেট আগলে রাখেন তারা। তারা ধৈর্য্যশীল ব্যাটংয়ে ভর করে ড্র করেছে ভারত।
খেলায় দুই দলের স্কোর:
অস্ট্রেলিয়া: ৩৩৮, ৩১২/৬
ভারত: ২৪৪, ৩৩৪/৫
ইত্তেফাক/টিআর