চন্দ্রঘোনা দোভাষী বাজারে অগ্নিকাণ্ডে ৪টি গুদাম ভাস্মীভূত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা দোভাষী বাজারে এক অগ্নিকাণ্ডে মালামালসহ কয়েকটি গুদাম ও বসতঘর ভস্মীভূত হয়েছে। গতকাল রবিবার সকাল প্রায় ১০টার দিকে বাজারের ট্রান্সফর্মার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

চন্দ্রঘোনা লিচুবাগান ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লোকমান তালুদার জানান, একটি তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন জ্বলে উঠলে বাজারের ব্যবসায়ীরা এবং অগ্নিকাণ্ডে বাজারের শাহ আমানত ক্রোকারিজ, মদিনা ফার্নিচার, আজমির বেডিং, মদিনা বেডিংয়ের মালামাল রক্ষিত গুদাম এবং মোহাম্মদ সেলিমের একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন অফিসার লিটন হাওলাদার জানান, স্থানীয়দের মতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির বিষয়ে যাচাই করে রিপোর্ট তৈরি করা হবে।