গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গোবিন্দগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে মোমিনুল ইসলাম (৩২) নামে একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহত মোমিনুল উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজীপাড়া গ্রামের আব্দুল হামেদের পুত্র।
স্থানীয়রা জানায়, কাজীপাড়া গ্রামের বদিউজ্জামানের সঙ্গে তার সত্ ভাই লিটু মিঠু ও বাটু মিয়ার সঙ্গে ৪০ শতক জমির ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। গত শনিবার বিকালে বিবদমান জমিতে বদিউজ্জামান ও তার ছেলে মোমিনুল, মোনারুল, আব্দুল ওয়াহেদ ছোটসহ জমির আইল কাটতে গেলে অপর পক্ষের লোকজন তাতে বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে মোমিনুলসহ তার অপর ভাইয়েরা মারাত্মক আহত হয়। তাদেরকে এ অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ৯টার দিকে মোমিনুল মারা যায়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।