নাটোরের লালপুরে যুবলীগ নেতা জাহারুল ইসলাম হত্যাকারীদের বিচার দাবিতে রবিবার মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে নিহতের পরিবার ও এলাকাবাসী। উপজেলা পরিষদের সামনে লালপুর-বনাপাড়া সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে নিহতের পরিবার ও এলাকাবাসী। এর আগে তার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মিছিল বের করা হয়। পরে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি ও বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, গোপালপুর পৌর আ.লীগের সভাপতি রোকসানা মুর্তজা লিলি, যুবলীগ নেতা তুহিন, কামরুজ্জামান লাভলু, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইয়াসিন আলী, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রমজান আলী, জাহারুলের ভাই রেজাউল করিম প্রমুখ।