চৌগাছায় নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ

চৌগাছা (যশোর) সংবাদদাতা

যশোরের চৌগাছায় শৈত্যপ্রবাহের কারণে শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫০ জনেরও বেশি শিশু ডায়রিয়া আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ার কারণে শিশুসহ ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালে গিয়ে দেখা যায় ডায়রিয়া আক্রান্ত ভর্তি রোগীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যাই শিশু। ডায়রিয়া আক্রান্ত উপজেলার কাকুড়িয়া গ্রামের হারুনের ছেলে শাকিল, দিঘড়ি গ্রামের তাইজেল হোসেনের মেয়ে লামইয়া, উদায় হোসেনের ছেলে রইচউদ্দীন, তার্নিবাস গ্রামের মামুন কবিরের মেয়ে রিপা, পুড়া হুদা গ্রামের আব্দুর রহমানের মেয়ে হুমাইরা, বাদেখানপুর গ্রামের মহিদুল ইসলামের ছেলে সোহান, রঘুনাথপুর গ্রামের তরিকুল ইসলামের মেয়ে জান্নাতী, জিন্নাতের ছেলে রুহান, শহরের ছন্টু মিয়ার মেয়ে সোহানা, নুর মিয়ার মেয়ে আরিফা,  মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের মোমিনুর রহমানের ছেলে শাওন, মান্দানতলা গ্রামের স্বপনের ছেলে তামিম, আমির হোসেনের ছেলে তাসকিন, ফারুখ হোসেনের মেয়ে লামইয়া, আইনউদ্দীনের ছেলে হামজা, তরিকুল ইসলামের মেয়ে তানিয়া, কাবিলপুর গ্রামের আব্দুল গফুর, চাদপুর গ্রামের আবু তাহেরের মেয়ে চায়না, বাগার দাড়ি গ্রামের রজনী, পুড়াহুদা গ্রামের সনু মন্ডলের স্ত্রী ছায়রা, আড়াদাহ গ্রামের আবু তাহেরের স্ত্রী ফাতেমা, শহরের মাঠপাড়া এলাকার শহিদুল ইসলামের স্ত্রী সুন্দরিসহ আরো অনেকে ঠান্ডাজনিত রোগে হাসপাতালে ভর্তি রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইসও ডা. সেলিনা বেগম বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুসহ অনেকেই ডায়রিয়ায় আক্রন্ত হচ্ছে। তিনি ঠান্ডা থেকে শিশুদের নিরাপদে রাখলে এ রোগ কিছুটা প্রতিরোধ করা সম্ভব বলে পরামর্শ দেন ।