বিরামপুরে গণধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নে গত শুক্রবার রাতে এক নারীকে গণধর্ষণের সাথে জড়িত সন্দেহে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করে গতকাল রবিবার দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।

মামলা সূত্রে প্রকাশ, নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে শুক্রবার সন্ধ্যায় একটি লিচু বাগানে পাঁচজন মিলে এক নারীকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ব্যাপারে শনিবার থানায় মামলা হয়েছে এবং পুলিশ ত্বরিত অভিযান চালিয়ে উত্তর কাটলা গ্রামের বেলায়েত হোসেনের পুত্র ফিরোজকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা থানার ওসি সোহেলরানা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফিরোজ নিজেসহ পাঁচজন মিলে গণধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ধর্ষিতাকে উন্নত চিকিত্সা ও ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।