গফরগাঁওয়ে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

g গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের গফরগাঁওয়ে শনিবার বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখা ও  পৌর শাখার উদ্যোগে শতাধিক হতদরিদ্র প্রতিবন্ধীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় । শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কে এম এহছান ।