g বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
বকশীগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে ছমির আলী (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শনিবার রাত নয়টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বাঙালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক ছমির আলীর সাথে জমি নিয়ে একই গ্রামের মৃত ইসমাইল হাজীর ছেলে শাহাজল, জসিম ও জংশেদ আলী গংদের বিরোধ চলে আসছিল। শনিবার রাতে ছমির আলী ও তার ছেলে নুর হোসেন কামালের বার্ত্তি গ্রামের তার এক আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে বাড়ির কাছেই দশানী নদীর পাড়ে বালুগাঁও ব্রিজের উত্তর পাশে তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় শাহাজলের লোকজন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছমির আলীকে হত্যা করে। এ সময় তারা ছমির আলীর ছেলে নুর হোসেনকে কুপিয়ে মারাত্মক জখম করে।