g বেতাগী (বরগুনা) সংবাদদাতা
বেতাগীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বাস্তবায়িত অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ের ৮০ দিনের কাজ শুরু হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে শনিবার উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আব্দুল মজিদ খানের বাড়ির দক্ষিণ পাশ হতে তৈয়ব আলী হাওলাদারের বাড়ি পর্যন্ত মাটির রাস্তার উন্নয়ন কাজের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।