ইত্তেফাক রিপোর্ট
চার অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব ও একজন সচিবের পদে রদবদল করা হয়েছে। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামালকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাসকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ আলকামা সিদ্দিকীকে পাবলিক প্রাইভেট পার্টনারশীপ অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও আইএমইডির সিপিটিইউ এর মহাপরিচালক মো: ফারুক হোসেনকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান করা হয়েছে।
এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব বেগম জুয়েনা আজিজকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসাবে বদলি করা হয়েছে।