সুনামগঞ্জ প্রতিনিধি
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ১৪ ক্রিকেটের আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার জেলা। গত শনিবার অনুষ্ঠিত ফাইনালে হবিগঞ্জকে তিন উইকেটে হারায় মৌলভীবাজার।
সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে হবিগঞ্জ ৪৭ ওভারে ১৩৮ রান করে। দলের পক্ষে রিকু ৫৮, মেহেদী ১৩ এবং রবিন ১২ রান করেন। মৌলভীবাজারের কাউসার ২২ রানে ৩টি এবং রাফি ২৪ রানে ২ উইকেট পান। জবাবে মৌলভীবাজার ৪৫ ওভারে সাত উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে ফাহাদ ৪৩ এবং আহাদ ৪০ রান করেন। হবিগঞ্জের দিশান ও জুবায়ের দুটি করে উইকেট নেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় ও সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বিভাগীয় পর্যায়ের এই অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।