রংপুরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া

রংপুর অফিস

রংপুরে ৪৮তম  জাতীয় স্কুল , মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়ার আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় গতকাল ছাত্রদের ব্যাডমিন্টন এককে পাবনা চাটমোহর সরকারি উচ্চ বিদ্যালয়ের আব্দুস সোয়াদ, দ্বৈতে পাবনা চাটমোহর সরকারি উচ্চ বিদ্যালয়ের আব্দুস সোয়াদ ও তোফায়েল, ছাত্রীদের ব্যাডমিন্টন এককে পাবনা শহীদ আহমদ রফিক বালিকা বিদ্যালয়ের নাসিমা ও দ্বৈতে ঠাকুরগাঁও সিএম আইউব বালিকা বিদ্যালয়ের জ্যোতি রানী ও আবিদা জুটি চ্যাম্পিয়ন হয়।

টেবিল টেনিস প্রতিযোগিতায় ছাত্র  একক ও দ্বৈতে রংপুর জিলা স্কুলের মুহতামিম আহমেদ হূদয় ও তার জুটি, ছাত্রী একক রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুলের আফসানা আক্তার ও দ্বৈতে একই বিদ্যালয়ের আফসানা আক্তার ও শাহনাজ পারভীন চ্যাম্পিয়ন হয়। রংপুর জিলা স্কুল মাঠে ভলিবল ছাত্র বিভাগে লালমনিরহাটের সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয় ও ছাত্রী বিভাগে পঞ্চগড়ের কাজী সাহাব উদ্দিন বালিকা স্কুল ও কলেজ চ্যাম্পিয়ন হয়। হকিতে রংপুরের শিশু নিকেতন স্কুল ছাত্রগ্রুপে এবং রাজশাহী দামকুড়াহাট উচ্চ বিদ্যালয় ছাত্রীগ্রুপে চ্যাম্পিয়ন হয়।

ক্রিকেটে ছাত্র গ্রুপে চ্যাম্পিয়ন হয় নীলফামারী কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজ,  ছাত্রী গ্রুপে নীলফামারী পঞ্চপুকুর  বালিকা বিদ্যালয়। এ ছাড়া, ক্যান্টনমেন্ট পাবলিক  স্কুল ও কলেজ মাঠে বাস্কেটবলে ছাত্রগ্রুপে চ্যাম্পিয়ন হয় দিনাজপুরের সেন্ট ফিলিপস পাবলিক  স্কুল ও কলেজ। ছাত্রী গ্রুপে শিরোপা জেতে ঠাকুরগাঁওয়ের সালন্দর উচ্চ বিদ্যালয় ।