রাজধানীতে ধর্ষণ-হত্যার প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন

রাজধানীর কলাবাগানে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনার বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ মহিলা পরিষদ।


বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে মাস্টার মাইন্ড স্কুলের সামনে মানববন্ধন করে সংগঠনটি।

ধর্ষণ ও হত্যার বন্ধে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

ইত্তেফাক/জেডএইচডি